
মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি বিশেষ অভিযানে ভারতীয় নেশা জাতীয় Eskuf সিরাপেরচালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি একটি টহল দল।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ আইসিপি চেকপোস্ট এ কর্মরত নায়েব সুবেদার মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ জিরো পয়েন্ট নামক স্থানে এজেআর কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটককৃত Eskuf সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আরও পড়ুন
পরকীয়া প্রেমের কাঁটা সরাতে নিজের সন্তানকেই খুন, মা গ্রেপ্তার
দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হামলার পর পলাতক, শেষ রক্ষা হলো না: এসিল্যান্ডের ওপর হামলা মামলার মূল আসামি র্যাবের জালে