
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা বাজার এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে দৌলতপুর থানার সাধারণ ডায়েরি নং-৯৯৪ মূলে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এসআই (নিঃ) মোঃ আবু রায়হান মোবাইল ফোনে সংবাদ পান যে, ভররা বাজারে আরশেদ মেম্বারের মুদির দোকানের সামনে দুই ব্যক্তি গাঁজা বিক্রির সময় স্থানীয় জনতা তাদের আটক করে রেখেছে।
খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই আবু রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৪ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোসলেম ব্যাপরী (৬২) ও মোন্নাফ মিয়া (৫৫)। তারা উভয়েই মৃত আখের উদ্দিন বেপারীর ছেলে এবং দৌলতপুর উপজেলার ভররা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশ জানিয়েছে, দৌলতপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
হামলার পর পলাতক, শেষ রক্ষা হলো না: এসিল্যান্ডের ওপর হামলা মামলার মূল আসামি র্যাবের জালে
বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনের কারাদণ্ড
নওগাঁয় নয়টি হোটেল গভীর রাতে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্য সহ পাঁচজন গ্রেফতার