
আসাদ হোসেন রিফাতঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাই স্কুল শিক্ষক মনোরঞ্জন ও ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে বড়ভাই গনেশ চন্দ্র বর্মন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গাওচুলকা গ্রামের গনেশ চন্দ্র বর্মন (৭০) তার নিজ জমিতে কৃষি কাজ করছিলেন, এসময় গনেশ চন্দ্র বর্মন এর ভাই প্রাইমারি স্কুল শিক্ষক মনোরঞ্জন বর্মন ও তার স্ত্রী, ছেলে সহ আর্কষিকভাবে গনেশ চন্দ্র বর্মনকে এলোপাতাড়ি মারপিট করে। তখন গনেশ চন্দ্র বর্মনের মাথায় রক্তাক্ত জখম হলে এলাকাবাসী উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বুধবার (১৭জুন)বিকালে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক বলেন, গনেশ চন্দ্র বর্মনের মাথায় কপালের উপরের অংশে (আট) ৮টি সেলাই পরেছে। তবে ডায়াবেটিস থাকায় ও বার্ধক্য জনিত কারণে সুস্থ হতে একটু সময় লাগবে।
এ বিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষক মনোরঞ্জন বর্মন বলেন, আমার বড় ভাই আমার জমি দখলের উদ্দেশ্যে জমিতে কাজ করছিলেন, সেখানে আমার স্ত্রী সন্তান বাধা দিতে গেলে, ভাই নিজেই তার কোদালে পরে গিয়ে মাথায় আঘাত পায়।
গনেশ চন্দ্র বর্মন বলেন,পূর্ব শ’ত্রুতার জের ধরে আমার ভাই স্কুল শিক্ষক মনোরঞ্জন ও ভাতিজ এরকম ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
সীমান্তে ২০ ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে বিজিবি
সিংড়া শালবন ফরেস্টের ভাঙা কালভার্ট সংস্কারের দাবি জোরালো
১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাঃ সম্পাদক নির্বাচিত