হোম » সারাদেশ » ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাঃ সম্পাদক নির্বাচিত

১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাঃ সম্পাদক নির্বাচিত

চাটখিল প্রতিনিধিঃ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নোয়াখালীর চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সর্বশেষ ২০১২ সালে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জিএম ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ স্বপন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।

২০ জুন (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। প্রিজাইডিং অফিসার আবদুল মতিন ভোট গণনা শেষে বিকেলে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সমিতির মোট ৭৯ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে  জিএম ওমর ফারুক ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী সফিউল বাশার শেখ পেয়েছেন ৩৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আবরার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে অন্য প্রার্থীদের মধ্যে দেলোয়ার হোসেন স্বপন ২১ ভোট এবং  আবু জাফর ৮ ভোট পান। সহ-সভাপতি পদে  মোঃ আবুল কালাম ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী  শিব্বির আহমদ পেয়েছেন ৩৬ ভোট।

দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে প্রার্থী ও সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাস দেখা যায়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্রতিনিধিরা সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সমিতির উন্নয়ন, দলিল লেখকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!