হোম » সারাদেশ » পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে   ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে আটক করে  পীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২০ জুন) আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পীরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জাবরহাট এলাকার মৃত আঃ রহিমের ছেলে  নাজমুল হক  (৪০) কে  ৬ মাসের  বিনাশ্রম কারাদণ্ড, জাবরহাট কলিজুগ গ্রামের আঃ মজিদের ছেলে মজিবুর রহমান (২৫), জাবরহাট এলাকা আলম মিয়ার ছেলে,
আরমান আলী (২৮) , একি এলাকার মফিজুল ইসলামের ছেলে  জুয়েল রানা (৪৩) কে ৩  মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!