হোম » সারাদেশ » সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা উপহার দিলেন এ্যাডমিকি

সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা উপহার দিলেন এ্যাডমিকি

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দিয়েছে মানবিক সংগঠন এ্যাডমিকি।

বুধবার (১৭ জুন) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাতে এসব চারা তুলে দেন এ্যাডমিকি’র চেয়ারম্যান নাজমুল শাহাদত।

এ সময় পুলিশ সুপার কার্যালয়ের সামনে একটি ঔষধি গাছের চারা রোপন করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি (দক্ষিন) সুজন সরকার, দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির সুমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, এখন টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক বর্নিক বার্তার সিরাজগঞ্জ প্রতিনিধি অশোক ব্যানাজি, মোহনা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপহার হিসেবে দেওয়া চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে। এসব চারা পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানায় বিতরণ করা হবে। পরবর্তীতে থানা প্রাঙ্গন ও আশপাশের এলাকায় সেগুলো রোপণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ সময় এ্যাডমিকি’র চেয়ারম্যান নাজমুল শাহাদত বলেন, বর্তমানে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা যত বেশি বৃক্ষরোপণ করব, তত বেশি তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এই গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আমরা সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করার চেষ্টা করছি। যেনো বৃক্ষরোপণ বেশি বেশি করা যায়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ বিষয়ে একটি লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা পুলিশ বিভাগ ইতিমধ্যে বৃক্ষরোপণ নিয়ে কাজ শুরু করেছি। আজ যে বৃক্ষগুলো উপহার হিসেবে পেয়েছি, সেসব সংশ্লিষ্ট থানাগুলোয় সরবরাহ করা হবে। এর বাইরে আমরাও মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করব। বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বৃক্ষরোপণ আন্দোলনটি সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রত্যেকটি নাগরিক এগিয়ে আসা প্রয়োজন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!