
মোঃ আরিফুল ইসলাম, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) ১১টা ৩০ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে, আয়োজিত এই কংগ্রেসে মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন কার্যক্রম, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, এবং সরকারি সহায়তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জীবনমান উন্নয়নে এ সরকার বদ্ধপরিকর।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি)সুলতানা রাজিয়া।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম।
তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ায় এবং কৃষি উৎপাদন ও উদ্যোক্তা তৈরি উদ্যোগকে ত্বরান্বিত করে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান , ভেটেনারি সার্জন নুসরাত জাহান , ফুড অফিসার শাহনাজ পারভীন, পিআইও দুলাল হোসেন,
সমাজ সেবা অফিসার সোহেল রানা, বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম , উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ , কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রিয়াংকা দাসসহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করে কৃষকের উৎপাদিত পন্যগুলোর গুনাগুন যাচাই বাছাই করে রপ্তানিমূখী করতে কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেন।

আরও পড়ুন
পদ্মার চরে লাশের মিছিল: কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত ৪ জেলার চরাঞ্চল
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদককারবারি গ্রেপ্তার