
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার ও নগদ অর্থ তুলে দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
হুইলচেয়ার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা আইরিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা সভাপতি মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য