
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া গ্রামের বাসিন্দা তাপস মণ্ডল (৫০) ওরফে সোনা (পিতা: স্বর্গীয় সতীশ মণ্ডল) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে জয়ডিহি মাছের আড়তের সামনে ঢাকা–খুলনা মহাসড়ক পার হওয়ার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন। এ সময় রাজিব পরিবহনের একটি বাস ও একটি ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে তিনি গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও হতাশা বিরাজ করছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ