হোম » সারাদেশ » মোল্লাহাটে “শয়তানের নিঃশ্বাস” ব্যবহার করে ৩৫ হাজার টাকা ছি’নতাইয়ের অভিযোগ

মোল্লাহাটে “শয়তানের নিঃশ্বাস” ব্যবহার করে ৩৫ হাজার টাকা ছি’নতাইয়ের অভিযোগ

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজারে ২১ মে, ২০২৫ বৃহস্পতিবার সকালে “শয়তানের নিঃশ্বাস” ব্যবহার করে এক মহিলার ব্যাগ থেকে ৩৫ হাজার টাকা ছি’নতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী রিনা বেগম (৪০), স্বামী: সাকায়েত হোসেন (মিজান), গ্রাম: নতুন ঘোষগাতি, উপজেলা: মোল্লাহাট, জেলা: বাগেরহাট। জানা যায়, ঈদের খরচের জন্য তার ব্যাগে ৩৫ হাজার টাকা ছিল। এ সময় এক অপরিচিত ব্যক্তি তার বোরখায় তরল জাতীয় কিছু মেখে দেয়। পরে ওই মহিলা তা পরিষ্কার করতে পানির কাছে গেলে সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার ব্যাগে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের অপরাধ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো কিছু গ্রহণ করা বা সন্দেহজনক আচরণ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক হোন। জনসমাগমপূর্ণ স্থানে নিজের ব্যাগ, টাকা ও মূল্যবান জিনিসপত্র সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখুন এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!