
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা। ক্ষুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য, প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে জামালপুর জিলা স্কুল মাঠ।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইউসূপ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন আজিজুল হক, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা।
ফাইনালে বালিকা বিভাগে চর জামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে টুপকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি হয়ে ওঠে আনন্দ, ক্রীড়া চেতনা ও ভবিষ্যৎ স্বপ্ন গড়ার এক অনন্য আয়োজন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও