
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জামালপুরে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত চিত্রাংকন প্রতিযোগিতা। “প্রকৃতি ও পরিবেশ” বিষয়কে ঘিরে ছোট ছোট হাতের তুলিতে ফুটে উঠেছে সবুজ পৃথিবীর স্বপ্ন, নদী-গাছ-পাখির সৌন্দর্য আর পরিবেশ রক্ষার বার্তা।
মঙ্গলবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা, পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের রঙিন ক্যানভাসে উঠে আসে নির্মল প্রকৃতি, সবুজ বনভূমি ও দূষণমুক্ত ভবিষ্যতের প্রত্যাশা। আয়োজকরা জানান, নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত