
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ঈদের আগেই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার
ডাক্তার নাহিদ হাসান শাওন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, উপজেলা খাদ্য কর্মকর্তা তামান্না জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ, রফিকুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন ।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মলম পার্টি ও জাল টাকা সরবরাহ রোধ, বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদক ও জুয়া বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ