হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন আর একটি নম্বর হতে ডিসি সিরাজগঞ্জের পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছে অর্থ চাওয়া হচ্ছে। সোমবার (১৮ মে) দুপুরে জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট করে প্রতারিত না হওয়ার জন্য সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মোবাইল ফোন ক্লোন করার ঘটনায় থানায় সাধারন ডাইরী (জিডি) করা হয়েছে। প্রতারিত না হতে সকলকে সর্তক থাকতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মোবাইল ফোন ক্লোন করার ঘটনায় থানায় সাধারন ডাইরী (জিডি) করা হয়েছে। প্রতারিত না হতে সকলকে সর্তক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার