
জাহিদ হাসান
জনবান্ধব ও আধুনিক ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় দেশব্যাপী আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহাজান আলী, জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা বিষায়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, পৌর বিএনপির সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন প্রমূখ।
এসময় মেলার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক