হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ দুই ভাই গ্রেপ্তার

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ দুই ভাই গ্রেপ্তার

জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে ৪ টি গাঁজা গাছসহ মোঃ সুমন (৩০) ও মোঃ নোমান (২২) নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার দিবাগত রাত ১টার দিকে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুলহুদা ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ পক্ষিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ বকশিবাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের আঙ্গিনায় লাগানো ৪টি গাঁজাগাছ’সহতাদেরকে গ্রেফতারকরে । আটককৃতরা ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে ৷ বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে এমন তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় ৷ তিনি আরো জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলারুজু করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে ৷

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!