
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এসআই (নিরস্ত্র) মো. রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান ফ্লাইওভারের পূর্ব পাশে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার আমসত্ত উত্তরপাড়া এলাকার মোছা. মিনুকা (৩৪), মহাস্থান প্রতাপবাজু এলাকার মিলন প্রাং (৩২), টিটু প্রাং (৪৮), অনন্তবালা গ্রামের জাকের আলী (২৭), রকি ইসলাম (২৫) এবং আপেল মাহমুদ (২৯)।
পরে আটককৃতদের হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। তাদের বগুড়া ডিবি কার্যালয়ে নেওয়ার পর একটি প্রভাবশালী মহল তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানা যায়। তবে পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত মহাস্থান গড়ে তুলতে প্রশাসনের কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য