
কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিক আলীর বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আবদুল মান্নান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রুবেল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নাসির মিয়া, মোঃ সেলিম ভূইয়া, মোঃ সেলিম সিকদার এবং শিক্ষক রমজান মিয়া। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘদিনের অবদান, সততা ও নিষ্ঠার কথা তুলে ধরেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
মঙ্গলবার (৫মে) সকাল ১১টায় শুরু হওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার