
রায়হানুল ইসলাম , বগুড়া
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বগুড়া সদর উপজেলার খাদ্য গুদাম চত্বরে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এই প্রক্রিয়ায় যাতে কোনো কৃষক বা মিল মালিক হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
বগুড়ার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী সাইফুদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, বগুড়া।আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সদর।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুল ইসলাম সহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষকগণ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল কেনা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে এবং বিক্রয়লব্ধ টাকা সরাসরি কৃষকের ব্যাংক হিসেবে জমা হবে।
”কৃষক বাঁচলে বাঁচবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সংঘর্ষ, এক বৃদ্ধের মৃত্যু
নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম
জিয়া সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন