
কিশোরগঞ্জ প্রতিনিধি:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এবং সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মো. জাকারিয়া আলম (বাপ্পী) সভাপতি এবং মো. আব্দুল বাতেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিউদ্দিন আহমেদ পলাশ সিনিয়র সহ-সভাপতি এবং হোসেনপুর উপজেলার হারুন অর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। তারা একই সঙ্গে ৩০ মে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি জানান। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: শফিকুর রহমান ইকবাল, আবু হানিফ রাসেল, বিল্লাল হোসেন, জুনন মিয়া, ফুরকান মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক: নাজমূল হক খোকা, আব্দুল জলিল, শহীদুল্লাহ, জুয়েল মিয়া, আনিসুর রহমান লিটন, জহীর মিয়া, আব্দুল বাতেন (অব.), হীরণ মিয়া ও শাহ আলম। সাংগঠনিক সম্পাদক: অন্তর মীর। সহ-সাংগঠনিক সম্পাদক: পারভেজ বাবু ও ইমরান।
দপ্তর সম্পাদক: আবুল খায়ের ভূঁইয়া। সহ-দপ্তর সম্পাদক: সুহাগ মিয়া। কোষাধ্যক্ষ: আল আমিন। ধর্মবিষয়ক সম্পাদক: সাজ্জাদ হোসেন। ক্রীড়া সম্পাদক: আজিজুল হক।
সাংস্কৃতিক সম্পাদক: বুলেট মিয়া। মহিলা বিষয়ক সম্পাদক: শামিমা সুলতানা।
আইন সম্পাদক: সাব্বীর হোসেন। সদস্য: জেসমিন ও উম্মে সালমা। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে সাংস্কৃতিক আন্ শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার