
মোঃহাসান আলী (বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় ৫২টি পরিবারকে ১ বান করে টিন ও ৩,০০০ টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. টি এম মাহাবুব রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নূরনবী এবং জেলা বিএনপির সদস্য ডা. তোফাইল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও