হোম » সারাদেশ » মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
‎জানা যায়, গত ২৬ এপ্রিল রমিজ উদ্দিন লন্ডনীকে আহবায়ক এবং এম এম মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা মেঘনা উপজেলা বিএনপিকে আগামী দিনে সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎সভায় রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
‎এসময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সরকার, দিলারা শিরিন, আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
‎সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!