
বগুড়া থেকে রায়হানুল ইসলাম
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বগুড়ায় হয়ে গেল জমকালো আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান “নব আনন্দে জাগো”। বিকাল ৫ঃ৩০ মিনিটে সৈয়দ আশিক ফারুকের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহাসানুল তৈয়ব জাকির।
সিআইডি পুলিশ সুপার মো. মোতাহার হোসেন নৃত্যশিল্পীদের হাতে নূপুর তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক জর্জেট বুলবুল ব্যাপারীকে ‘নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থেকে আরো বক্তব্য প্রদান করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক, জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোবিন জিন্না প্রমূখ।
সবশেষে আমরা কজন শিল্পী গোষ্ঠীসহ ১২টি নৃত্য দলের প্রায় শতাধিক শিল্পীর ছন্দময় পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

আরও পড়ুন
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
রাণীশংকৈলে দিনব্যাপী ফল প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন