হোম » সারাদেশ » জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ মিশিকুল মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, শিশু সহিংসতা মামলা নং ১৪/২৬-এর ভিকটিম মোছা. তানজিলা আক্তার ওরফে তামান্না (৭)-কে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায়অভিযুক্ত মো. আবদুর রহিম ওরফে কাইল্যা মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অর্থদণ্ডের অর্থ ক্ষতিপূরণ হিসেবে দণ্ডিত ব্যক্তির সম্পদ থেকে আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!