
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা (জিপি/পিপি), বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী মির্জা নাজমুল ইসলাম কাজল কে পাবলিক প্রসিকিউটর(পিপি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আর এই আনন্দে ভাসছে গোটা পঞ্চগড় বাসি।
রাজশাহী বিশ্বিবিদ্যালয় থেকে আইন বিষয়ের ওপর স্নাতকোত্তর করেছেন। ১৯৯৩ সালের ৪ এপ্রিল পঞ্চগড় আদালতের মাধ্যমে আইন পেশায় প্রবেশ করেন।
বেশ সুনামের সাথে দীর্ঘ ৩৪ টি বছর অর্থাৎ( তিন যুগ) কাটিয়েছেন আইন পেশায়।রাজনীতির মাঠে পরিচিত ছিলেন কর্মি বান্ধব নেতা হিসেবে।
সাদামাটা সদা হাস্যজ্জল এই মানুষ টি রাজনৈতিক ময়দানে অগ্রহণী ভুমিকা রেখেছিলেন।ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল পঞ্চগড় জেলা শাখার সভাপতি।
লোভ লালসা ঊর্ধ্বে রেখে নিষ্ঠার সাথে করেছেন দায়িত্ব পালন।
মঙ্গলবার ২১ শে এপ্রিল রাতে আইনজীবী ভবনে বিভিন্ন শ্রেণী পেশা ও বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানাচ্ছেন।এক কথায় সবার পদচারণায় মুখরিত ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে আইনজীবী ভবনে।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য