
রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহ উপজেলায় নকল স্বর্ণের বিস্কুট ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল স্বর্ণের বিস্কুট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মেলান্দহ থানার মামলা নং-১৮, জিআর নং-৮২/২৬, তারিখ ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ অনুযায়ী পেনাল কোড ১৮৬০ এর ৪১৭/৪২০/৩৭৯/৩৪ ধারায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ দুলাল শেখ (৩৭), আব্দুল হালিম (৩৫), মোঃ সুজন শেখ (৪৫) ও মোঃ রাশেদ (৪০)। তারা সকলেই জামালপুর জেলার মেলান্দহ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতার কৃতদের কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ৪ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি নকল স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে প্রতারণা করে আসছিল। সর্বশেষ ঘটনায় এক নারী ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে স্বর্ণের কানের দুল হাতিয়ে নেয় তারা। বিষয়টি জানার পরপরই মেলান্দহ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানে অংশ নেন এসআই রেজাউল করিম, এসআই তারিকুল হাসান হিমন, পিএসআই অনিক তালুকদার, এএসআই আব্দুল আউয়ালসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দুলাল শেখের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, মাদক ও প্রতারণার মামলা রয়েছে। এছাড়া সুজন শেখ ও রাশেদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় প্রতারণা, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ