
টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে রাব্বি নামে এক যুবকের মাথায় ছুরিকাঘাত করেছে ইউসুফ মাহিম নামের এক সন্ত্রাসী।
গতকাল শনিবার দুপুরে মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের তুরাগ নদীর পাড় জোড় তাঁর খাম্বা এলাকায় স্থানীয় গোলাম কিবরিয়া মিতুর বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে রাব্বি মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
অভিযুক্ত ইউসুফ মাহিম টঙ্গীর পূর্ব আরিচপুরের পিতা- জহির ও মাতা-নার্গিস বেগমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত রাব্বি (১৮), পিতা- কাউসার মিয়া, মাতা- সালমা, সাং-নতুন থুল্লাকান্দি, নবীনগর, জেলা-বি-বাড়ীয়া। দীর্ঘদিন যাবৎ পরিবার সহ টঙ্গীর পূর্ব আরিচপুর সরকার বাড়ি রোড জোড়া তাঁর খাম্বা সংলগ্ন গোলাম কিবরিয়া মিতুর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
সূত্র আরও জানায়, স্থানীয় রূপা (১৫) নামে এক যুবতীর সহিত রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। বিগত বেশ কিছু দিন পূর্বে রুপাকে নিয়ে ইউসুফ মাহিম (১৬) ঘোরাফেরা করতে দেখে রাব্বি। এতে ক্ষিপ্ত হয়ে গত এক/দেড় মাস আগে রুপা সহিত ঘুরাফেরা করার কারণে রাব্বি ইউসুফ মাহিমকে রক্তাত জখম করে। উক্ত শত্রুতাকে কেন্দ্র করে গতকাল শনিবার বেলা ১২.৩০ দিকে উক্ত ভাড়াকৃত বাড়ির দ্বিতীয় তলায় রাব্বি কে একা পেয়ে ইউসুফ মাহিম ধারালো ছুরি দিয়ে রাব্বির বাম চোখের পাশে মাথায় ছুরি দিয়ে গুরুত্বর আঘাত করে পালিয়ে যায়। এতে রাব্বি মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক