
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার এই শুভক্ষণে কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন:মৌসুমী আক্তার,উপজেলা নির্বাহী অফিসার, মেঘনা। শাহ আলম,উপজেলা কৃষি অফিসার। শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), মেঘনা থানা।শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী।
এছাড়াও উপস্থিত ছিলেন চালিভাঙ্গা নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, আনসার ও ভিডিপি সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা