
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার বিকেল ৬টায় স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এর উদ্যোগে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এসময় নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল, সাংবাদিক কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল সহ অন্যরা উপস্থিত ছিলন।
আয়োজকরা জানান- মেলায় খাবার ও হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০ টি দোকান রয়েছে। এরমধ্যেন৩০ টি বইয়ের দোকান রয়েছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। সপ্তাহব্যাপী মেলায় নানা অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে।আয়াজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুদর লেখা প্রতিযোগীতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান সহ নানা আয়োজন। এছাড়া গুনিজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার প্রদান করা হবে।
উদ্বোধনের দিন সন্ধ্যায় শতকণ্ঠে ভাষার গান পরিবেশিত হয়। প্রথম দিন দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয় উঠেছিল।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা