
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে পুষ্প্রস্তবক অর্পনের মধ্য দিয়ে ৫৬ তম স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সুতি বিএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান গোপালপুর ভুয়াপুর এমপি আব্দুস সালাম পিন্টু বক্তব্য রাখেন। তিনি বলেন ১৯ ৫২ সালের ভাষা আন্দোলনের থেকেই স্বাধীনতার শুরু হয়। ১৯৭১ সালে ২৬ শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট রেডিও স্টেশন বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এমপি আব্দুস সালাম পিন্টু বক্তব্যের সময় তার পাশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বিশেষ অতিথি গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মারুফ তালুকদার রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মনছুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধারা, গোপালপুর বিএনপি’র ও অন্যান্য দলের নেতৃবৃন্দ ও জনসাধারণ। পরে বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট এমপি আব্দুস সালাম পিন্টু পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক