হোম » সারাদেশ » মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি মেঘনা উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি মেঘনা উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.45972222, 0.26458332);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
​আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার এই শুভক্ষণে কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
​৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন:​মৌসুমী আক্তার,উপজেলা নির্বাহী অফিসার, মেঘনা। শাহ আলম,উপজেলা কৃষি অফিসার। শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), মেঘনা থানা।শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী।
​এছাড়াও উপস্থিত ছিলেন চালিভাঙ্গা নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, আনসার ও ভিডিপি সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
​শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!