
শনিবার (১৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের কাটাখালি খালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেল্টা ডেভেলপমেন্ট প্রজেষ্ট এর অর্থায়নে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এসময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি শহরকে সুন্দর করে না, মানুষের সুস্থ জীবন যাপনের জন্য অত্যন্ত জরুরি। তাই সবাইকে নিজ নিজ আঙ্গিনা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে কর্মসূচী গ্রহন করেছেন। আপনারা জানেন সারা বছর ডেঙ্গু মশার প্রভাব দেখা যায়। শুরু মাত্র বিভাগ বা লাক্সজারী শহর নায়, এখন জেলা ও উপজেলাও এই ডেঙ্গু মশার দেখা দিচ্ছে। সেই জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ সারা বাংলাদেশে একযোগে যেসকল জায়গায় ডেঙ্গু মশা জন্মানোর সম্ভবনা রয়েছে, যেমন ময়লা-আর্বজনা খাল, জলাশয়, ড্রেন, টায়ারে জমা থাকা পানি, ছাদ বাগান, জমা থাকা পানিসহ বিভিন্ন স্থান আগে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শুরু করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব। আমরা যদি নিজেদের বাড়ির আঙ্গিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখি, কোথাও যেন জমে থাকা পানি না থাকে সেদিকে খেয়াল রাখি, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যাবে। পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বও। একটি পরিষ্কার শহর মানেই একটি সুস্থ শহর। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে নিজ আঙ্গিনা ও শহর পরিষ্কার রাখতে হবে। কারণ জমে থাকা পানিতেই এডিস মশা জন্ম নেয়, যা ডেঙ্গুর প্রধান কারণ। তাহলেই আমরা সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবো এবং একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পারবো।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণ প্রতি রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মামুন খান, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ নুর নবী সেখ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুস সাত্তারসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকগণ।
এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নিয়মিত এমন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রশাসনের এ ধরণের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক