
রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত ‘সন্তোষী মুড়ি মিল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানায় সরেজমিন তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা