
মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে মো. কামারুল হক সভাপতি ও মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান।
ঢাকায় ২৪ (ফেব্রুয়ারী) মঙ্গলবার এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বাসস ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোশতাক আহমদ।
কমিটিতে সহ-সভাপতি পদে মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রমজান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্যপদে সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ ও মো. কামরুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কাস-এর মহাসচিব মোশতাক আহমদ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য