প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে কামারুল সভাপতি জাহাঙ্গীর সম্পাদক ও কোষাধ্যক্ষ

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে মো. কামারুল হক সভাপতি ও মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান।
ঢাকায় ২৪ (ফেব্রুয়ারী) মঙ্গলবার এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বাসস ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোশতাক আহমদ।
কমিটিতে সহ-সভাপতি পদে মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রমজান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্যপদে সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ ও মো. কামরুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কাস-এর মহাসচিব মোশতাক আহমদ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.