
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হাতে মোঃ সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা এবং মৃত মোঃ জামাল উদ্দিন প্রাং (জামু) এর পুত্র।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে তার নিজ বাড়ির উত্তর পাশে ঘাসের জমিতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম ওই এলাকার ৭টি ট্রাকের মালিক ছিলেন।
ঘটনার পর সংবাদ পেয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার ও এসআই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মাহবুবুর রহমান নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।
স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ