
রবিউল হাসান লায়ন, জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এমন নজিরবিহীন ফলাফলে জেলা জুড়ে বিএনপি’র প্রার্থী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
জেলার ৫ টি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন-
১৩৮, জামালপুর -১ (দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১২৮ টি। এই ১২৮ টি কেন্দ্রের সর্বশেষ ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ১লক্ষ ৭২ হাজার ১২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।
জামালপুর- ২(ইসলামপুর) আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ টি এবং ৯২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৯৫ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ,ই সুলতান মাহমুদ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামিউল হক পেয়েছেন ৬১হাজার ৬৫৫ ভোট।
জামালপুর- ৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনে
মোট কেন্দ্র ১৫৪ টি। সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির মনোনীত মো. মোস্তাফিজুর রহমান বাবুল ২ লক্ষ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোস্তাফিজুর রহমান বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট।
জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি এবং এই ৮৮টি কেন্দ্রের ফলাফলে
বিএনপি’র প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম ১ লক্ষ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট।
জামালপুর-৫ (সদর) আসনে মোট ১৬১ ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ১ লক্ষ ৯৮ হাজর ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছে ১ লক্ষ ৯ হাজার ২৯৮ ভোট।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার