
রবিউল হাসান লায়ন, জামালপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেক। জামালপুরের পুলিশ সুপার জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সদস্য প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
জেলার ৫টি সংসদীয় আসনের ৭টি উপজেলায় ৬২৩ কেন্দ্র অন্যান্য বাহিনীর পাশপাশি ১ হাজর ৬৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।
গুরুত্ব অনুযায়ী প্রতিটি কেন্দ্রে এক থেকে তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও ২০টি স্টাকিং ও ৬৫টি মোবাইল টিম মাঠে থাকবে। প্রথমবারের মত ঝুকিপুণ কেন্দ্রে বডিওন ক্যামেরা এবং অতিঝুকিপুণ কেন্দ্রে অনলাইন বডিওন ক্যামেরা থাকবে।
পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্র ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা