
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনের শেষ জনসভায় পিরোজপুরের কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে হাজার হাজার সাধারণ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক,আকন কুদ্দুসুর রহমান।
অনুষ্ঠানে বিএনপির ২ আসনের প্রার্থী তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে এবং চিকিৎসা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হয়েছে এরপরও দীর্ঘ ছয় বছর কারাভোগ করার পরেও তিনি প্রতিশোধের কথা বলেননি। বরং দেশবাসীর কাছে শান্তি, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, ধর্মের নামে আজ দেশে বিভাজনের চেষ্টা চলছে।
কেউ কেউ বিভিন্ন প্রতীক নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা বিব্রত না হয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক,আকন কুদ্দুসুর রহমান স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপির প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আহাসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রিয় কুমার কুন্ড, নেছারাবাদ উপজেলার বিএনপি সাবেক সদস্য সচিব আল বিরুনী সৈকত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনপ্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন
উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল,মহিলা দল সহ বিএনপির সকল অংশ সংগঠনের নেতৃবৃন্দ।সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ তাকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা