
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি প্রার্থী ও দুইবারের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তাঁর সহধর্মিণী মোমেনা আলী।
তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোমেনা আলী স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরছেন। তিনি বলেন, নারীদের ব্যপক সাড়া পাওয়া যাচ্ছে। বিএনপি নির্বাচিত হলে উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে আরও কাজ করা হবে।
মোমেনা আলী উল্লাপাড়ার পরিচিত একটি নাম। তাঁর নামানুসারে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি রাজশাহী বিভাগের মধ্যে একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে।
রাজনৈতিক অঙ্গনেও মোমেনা আলী নতুন মুখ নন। অতীতেও বিভিন্ন সময়ে এম আকবর আলীর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। এবারের নির্বাচনে স্বামীর পক্ষে সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে তিনি ব্যাপকভাবে মাঠে কাজ করছেন।
এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রচারণাও উল্লাপাড়ার রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক।।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য