
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের বহু আকাঙ্খিত এই সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মালিকানা ফেরত পাবে। তিনি আজ (২৬ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি। ৬০ লাখ মামলা আমরা মোকাবেলা করেছি। জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও আমরা মাথানত করিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য