প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
এই নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে -আহমেদ আযম খান

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের বহু আকাঙ্খিত এই সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মালিকানা ফেরত পাবে। তিনি আজ (২৬ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি। ৬০ লাখ মামলা আমরা মোকাবেলা করেছি। জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও আমরা মাথানত করিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.