
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের জেলার রৌমারী উপজেলায় ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭ (জানুয়ারি) বুধবার সকাল ১০ ঘটিকা উপজেলা পরিষদ হল রুমে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজমুল করিম জনাবা আমেনা আক্তার, বিভাগীয় ব্যবস্থাপক ব্র্যাক শিক্ষা কর্মসূচি, জামালপুর। অনুষ্ঠানটির স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ ফাহিদ হাসান- ব্র্যাক জেলা সম্বন্বয়ক, কুড়িগ্রাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সহিদুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, রৌমারী, কুড়িগ্রাম এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ।
কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার বেড়েযায় । যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প “ঊফঁপধঃব ঃযবগড়ংঃ উরংধফাধহঃধমবফ ঈযরফৎবহ রহ ইধহমষধফবংয(ঊগউঈ)চ্- এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (ইৎরফমব ঈড়ঁৎংব)) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূবের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় ব্র্যাক স্কুল চলোমান রয়েছে । কুড়িগ্রাম সদর ব্র্যাক স্কুল ৪৫ শিক্ষাথর্ী ১১২৫,রৌমারীতে ব্র্যাক স্কুল ৪৫শিক্ষাথর্ী ১১২৫,রাজারহাট ব্র্যাক স্কুল ১৫শিক্ষাথর্ী ৩৭৫,উলিপুর ব্র্যাক স্কুল ৩০শিক্ষাথর্ী ৭৫০,ফুলবাড়ী ব্র্যাক স্কুল ৩০শিক্ষাথর্ী ৭৫০,নাগেশ্বরী ব্র্যাক স্কুল ৪৫ শিক্ষাথর্ী ১১২৫,ভুরুঙ্গামারী ব্র্যাক স্কুল ৩০ শিক্ষাথর্ী ৭৫০ । ৭টি উপজেলায় ২৪০ ব্র্যাক স্কুল মোট শিক্ষাথী রয়েছে ৬০০০।
বর্তমানে ‘ঊগউঈ’ প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮৭৫০ শিক্ষার্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০০০০ শিক্ষার্থী ১২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১,৪৭,৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি