
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে বৈচিত্র্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে একই মনোনয়নপত্রের তিনটি কপি দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, শিক্ষক, আলেম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শ্রমজীবী ও পেশাজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে মীর শাহে আলম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, “এই বৈচিত্র্য ও ঐক্য ধরে রাখতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির শিবগঞ্জ উপজেলা গড়তে চাই।”
এদিকে, মীর শাহে আলমের মনোনয়ন দাখিলের খবরে উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। নির্বাচনী আচরণবিধির কথা বিবেচনায় রেখে তিনি সবাইকে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হওয়ার নির্দেশ দেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক