
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল মহিত তালুকদার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
(২৯ ডিসেম্বর) সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু এবং নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক