
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ডেভিড হান্ট ভেজ–২ এর আওতায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় এক আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা একটি নিয়মিত মামলার (এফআইআর নং–২৪, জিআর নং–২৮৩) তদন্তে নাম আসায় মোঃ এরশাদ আলী (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। তিনি মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানাধীন কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় মামলা রয়েছে।
অন্যদিকে, ১৫ নভেম্বর ২০২৪ তারিখে দায়েরকৃত অপর একটি মামলার (মামলা নং–১২, জিআর নং–৩১৮) তদন্তে প্রাপ্ত আসামি মোঃ তারিকুল ইসলাম ওরফে রকি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত জহুরুল ইসলাম খানের ছেলে।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও দণ্ডবিধির একাধিক ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় মামলা রয়েছে।
শেরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। নিয়মিত মামলার তদন্তের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ