
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল – সোনাইমুড়ী) আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মশিউর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মশিউর রহমানের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এ সময় চাটখিল উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন এবং মশিউর রহমানের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা