
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) লালমনিরহাট জেলা বিএনপি এক লিখিত পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে স্বাক্ষর করেন লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন—হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই মিয়া এবং ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার।
প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট নেতাদের করা আবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার বিষয়ে সতর্ক করে পূর্বে জারিকৃত বহিষ্কার আদেশ নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য