
রবিউল হাসান লায়ন, জামালপুর
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী’র গায়েবানা জানাজা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ গায়েবানা জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজায় ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজায় ইমামতি করেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. মুয়াজ।
গায়েবানা জানাজার আগ মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী শুধু একটি নাম নয়, তিনি প্রতিবাদ আর ন্যায়ের প্রতীক।
এ দেশে অন্যায়ের সামনে মাথা নত না করা যে কয়জন মানুষ ছিলেন, তাদের মধ্যে হাদী ছিলেন অন্যতম।
তারা আরও বলেন, সত্যের পথে কিভাবে একা লড়াই করতে হয় তা হাদী আমাদের শিখিয়ে গেছেন। তার আদর্শ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এসময় শহীদ ওসমান হাদীর আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন উপস্থিত বক্তারা। একই সাথে ওসমান হাদীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল