
মোহাম্মদ আসাদুজ্জামানঃ মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদী মূলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পূষ্পার্ঘ অর্পণ শেষে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ জাতির কল্যাণ কামনায় তারা বিশেষ মুনাজাতে অংশ নেন।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর অবঃ আবদুল মান্নানের একমাত্র পুত্র ও বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মোঃ আশফাক মান্নান। তিনি বলেন, আজকে তরুণ প্রজন্মের জন্য সুযোগ এসেছে দেশবাসীকে নতুন ও কল্যাণমূখী রাজনীতি উপহার দেওয়ার।তাই, আজকে দেশ ও জনগণের স্বার্থে নতুন প্রজন্মের সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতার ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে আপোষ করা যাবে না,মাথা নোয়ানো যাবে না।তিনি আরো বলেন, জনগণের প্রকৃত মুক্তি,জীবনযাপনের উন্নয়ন ,পূর্ণাঙ্গ অর্থপূর্ণ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা,সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিকল্পধারা সবসময় সজাগ ও সরব ছিল, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের প্রস্তাবিত প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা ও উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু , বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা ডঃ আবু নোমান, ইঞ্জিনিয়ার শাহ আলম শাহীন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলাম বুলু, কেন্দ্রীয় নেতা মাযহারুল ইসলাম শিহাব,আল আমিন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল